ক্ষুদ্রঋণ সফটওয়্যার: মাঠের আদায় থেকে আর্থিক বিবরণী পর্যন্ত
ছোট ও মাঝারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য একটি সিস্টেম: সমিতি, ঋণ, সঞ্চয়, মাঠকর্মীর দৈনিক আদায়, অটো হিসাব, প্রভিশন আর নিয়ন্ত্রক ও ঋণদাতার রিপোর্ট।
- সমিতি ও সদস্য
- ঋণ প্রোডাক্ট
- সঞ্চয় প্রোডাক্ট
- মাঠকর্মী অ্যাপ
- DCR ও ডে-এন্ড
ক্ষুদ্রঋণ সফটওয়্যার একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সমিতি, সদস্য, ঋণ, সঞ্চয়, দৈনিক আদায় ও হিসাব এক সিস্টেমে চালায়। EOMS BD-র সফটওয়্যারে মাঠকর্মীর আদায় থেকে DCR, ডে-এন্ড, অটো ভাউচার, লোন এজিং ও প্রভিশন হয় এবং MRA ও PKSF ফরম্যাটে রিপোর্ট বের হয়। চাইলে হিসাবের পুরো কাজও আমাদের টিম করে।
Microcredit software in Bangladesh
Microcredit software runs a microfinance institution's samity, members, loans, savings, daily collection and accounts in one system. EOMS BD's software turns field collections into the daily collection report, day-end, automatic vouchers, loan ageing and provision, and produces MRA and PKSF format reports. Our team can also run the accounts for you.
ছোট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সাধারণ সমস্যা
বড় প্রতিষ্ঠানের সফটওয়্যার ছোট প্রতিষ্ঠানের জন্য জটিল ও ব্যয়বহুল; আবার খাতায় চালালে ব্রাঞ্চ বাড়লেই হিসাব হাতছাড়া হয়।
মাঠের তথ্য দেরিতে আসে
মাঠকর্মীর আদায় কাগজে আসে, অফিসে আবার এন্ট্রি দিতে গিয়ে ভুল হয়।
MIS আর হিসাব আলাদা
ঋণ-সঞ্চয়ের সফটওয়্যার থাকলেও হিসাবের খাতা চলে আলাদা Excel-এ।
বকেয়া দেরিতে ধরা পড়ে
কোন সমিতিতে বকেয়া বাড়ছে, তা মাস শেষে জানা যায়।
রিপোর্টের চাপ
নিয়ন্ত্রক ও ঋণদাতার ফরম্যাটে প্রতি মাসে রিপোর্ট হাতে বানাতে হয়।
মাঠের একটি আদায় যেভাবে রিপোর্ট পর্যন্ত যায়
দেখুন কীভাবে সমিতিতে মাঠকর্মীর নেওয়া একটি কিস্তি DCR হয়ে ভাউচার, লেজার, মিলকরণ ও প্রভিশন পেরিয়ে রিপোর্টে পৌঁছায়; মাঝে কেউ আবার টাইপ করে না।
- সমিতি ও সদস্য
- ঋণ প্রোডাক্ট
- সঞ্চয় প্রোডাক্ট
- মাঠকর্মী অ্যাপ
মাঠের একটি কালেকশন যেভাবে আর্থিক বিবরণী পর্যন্ত পৌঁছায়।
আপনার প্রতিষ্ঠান যা পাবে
সমিতি ও সদস্য
সমিতির দিন, মাঠকর্মী, সদস্য ভর্তি, স্থানান্তর ও বন্ধ।
ঋণ প্রোডাক্ট
সাপ্তাহিক-মাসিক কিস্তি, ক্রমহ্রাসমান সার্ভিস চার্জ, অটো কিস্তি সূচি।
সঞ্চয় প্রোডাক্ট
সাধারণ, ঐচ্ছিক ও মেয়াদি সঞ্চয়, সুদ ও উত্তোলন।
মাঠকর্মী অ্যাপ
সমিতিতে বসেই আদায় এন্ট্রি, অফিসে সাথে সাথে।
DCR ও ডে-এন্ড
দৈনিক আদায় রিপোর্ট, ক্যাশ মিলিয়ে দিন বন্ধ।
অটো হিসাব
প্রতিটি আদায় ও বিতরণ থেকে ভাউচার, লেজার ও বিবরণী।
এজিং ও প্রভিশন
বকেয়ার দিন অনুযায়ী শ্রেণিকরণ ও লোন লস প্রভিশন।
রিপোর্ট
MRA ও PKSF ফরম্যাট, PAR, আদায়ের হার ও ব্রাঞ্চ রিপোর্ট।
একটি NGO-র পুরো হিসাব ব্যবস্থা: সফটওয়্যার ও সার্ভিস
যা দরকার শুধু সেটুকু চালু হবে। পুরো কাজ আমাদের হাতে দিন, অথবা সফটওয়্যার নিয়ে আপনার টিম চালাক।
হিসাব
- MRA/ডোনার ফরম্যাটে চার্ট অব অ্যাকাউন্টস
- অনুমোদন ধাপসহ ভাউচার
- লেজার, ক্যাশ ও ব্যাংক বই
- ট্রায়াল ব্যালান্স ও বিবরণী
- বাজেট বনাম প্রকৃত
ঋণ
- প্রোডাক্টভিত্তিক বিতরণ ও আদায়
- সার্ভিস চার্জ (ক্রমহ্রাসমান)
- অ্যাক্রুড সার্ভিস চার্জ
- রাইট-অফ, মওকুফ, রিশিডিউল
- লোন এজিং ও প্রভিশন
সঞ্চয় ও বীমা
- সাধারণ, ঐচ্ছিক ও মেয়াদি সঞ্চয়
- সঞ্চয়ের সুদ
- সদস্য বন্ধে সঞ্চয় সমন্বয়
- ক্ষুদ্রবীমা / ঝুঁকি তহবিল
- ভর্তি ফি ও পাসবই
ব্রাঞ্চ ও তহবিল
- HO, জোন, এরিয়া, ব্রাঞ্চ কাঠামো
- HO কারেন্ট অ্যাকাউন্ট ও ফান্ড ট্রান্সফার
- একত্রিত বিবরণী
- PKSF ও ব্যাংক ঋণ
- রিজার্ভ ও দুর্যোগ তহবিল
ডোনার প্রকল্প
- সীমাবদ্ধ ও অসীমাবদ্ধ তহবিল
- ডোনার ও বাজেট লাইন কোড
- শেয়ার্ড খরচ বণ্টন
- অগ্রিম ও সমন্বয়
- ডোনার রিপোর্ট
কর্মী ও সম্পদ
- মাঠ ভাতাসহ পেরোল
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
- কর্মী ঋণ ও জামানত
- স্থায়ী সম্পদ ও অবচয়
- উৎসে কর ও ভ্যাট
রিপোর্ট
- MRA ফরম্যাটে মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক
- PKSF ও ঋণদাতার রিপোর্ট
- NGO বিষয়ক ব্যুরোর প্রকল্প হিসাব
- PAR, OTR, OSS, FSS
- অডিট-রেডি বিবরণী ও নোট
নিয়ন্ত্রণ ও মালিকানা
- বর্তমান MIS বদলাতে হবে না
- ভূমিকাভিত্তিক অনুমতি ও অডিট ট্রেইল
- লিখিত NDA, ডেটা আপনার
- দৈনিক ব্যাকআপ, ক্লাউড
- বাংলা + ইংরেজি, Excel/PDF
প্রথম আলোচনা ফ্রি · তারপর লিখিত কোটেশন
ব্রাঞ্চ ও সদস্যের সংখ্যা, প্রকল্প ও ডোনার, বর্তমান সফটওয়্যার আর কোন রিপোর্ট লাগে জানালে আমরা কাজের পরিকল্পনা ও লাইন-বাই-লাইন লিখিত কোটেশন দিই। কোনো লুকানো চার্জ নেই।
ছয় ধরনের প্রতিষ্ঠান, এক হিসাব ব্যবস্থা
প্রত্যেকের নিয়ন্ত্রক, নিয়ম ও রিপোর্ট আলাদা; সিস্টেম সেভাবেই সাজানো হয়।
৫ ধাপে কাজ শুরু
ডেমো ও আলোচনা
আপনার প্রোডাক্ট ও কাজের ধারা নিয়ে আলোচনা, নমুনা ডেটায় ডেমো।
লিখিত কোটেশন
ব্রাঞ্চ, ব্যবহারকারী, মডিউল ও ডেটা স্থানান্তর লাইন ধরে।
সেটআপ ও ডেটা
প্রোডাক্ট, চার্ট অব অ্যাকাউন্টস ও প্রারম্ভিক ব্যালান্স মিলিয়ে তোলা।
ট্রেনিং ও প্যারালাল রান
মাঠকর্মী থেকে হেড অফিস পর্যন্ত ট্রেনিং, এক মাস পাশাপাশি চালানো।
চালু ও সাপোর্ট
চালুর পর মাস শেষের কাজ ও রিপোর্টে সহায়তা।
খাতা, শুধু MIS আর পূর্ণ ক্ষুদ্রঋণ সফটওয়্যার
| খাতা / শুধু MIS | EOMS BD ক্ষুদ্রঋণ সফটওয়্যার | |
|---|---|---|
| মাঠের আদায় | কাগজে, পরে টাইপ | অ্যাপ বা DCR থেকে সরাসরি |
| হিসাবের খাতা | আলাদা Excel | লেনদেন থেকে অটো |
| বকেয়া | মাস শেষে জানা যায় | প্রতিদিন হালনাগাদ |
| প্রভিশন | হাতে হিসাব | এজিং থেকে অটো |
| নিয়ন্ত্রকের রিপোর্ট | হাতে বানানো | সিস্টেম থেকে |
| ব্রাঞ্চ বাড়লে | হিসাব হাতছাড়া | একই সিস্টেমে যোগ |
সাধারণ প্রশ্ন ও উত্তর
সমিতি ও সদস্য, ঋণ ও সঞ্চয় প্রোডাক্ট, অটো কিস্তি সূচি, দৈনিক আদায় ও ডে-এন্ড, পূর্ণ হিসাব, লোন এজিং ও প্রভিশন, এবং নিয়ন্ত্রক ও ঋণদাতার রিপোর্ট।
হ্যাঁ। শুধু দরকারি মডিউল দিয়ে শুরু করা যায়, ব্রাঞ্চ বাড়লে একই সিস্টেমে যোগ হয়।
যাবে। বর্তমান MIS-এর এক্সপোর্ট থেকে হিসাব তৈরি করা হবে, MIS বদলাতে হবে না।
হ্যাঁ, ঐচ্ছিক মাঠকর্মী অ্যাপ আছে; আদায় সমিতিতেই এন্ট্রি হয়ে অফিসে চলে আসে।
ব্রাঞ্চ, সদস্য ও ব্যবহারকারীর সংখ্যা, মডিউল আর ডেটা স্থানান্তরের উপর। ডেমোর পর লাইন-বাই-লাইন লিখিত কোটেশন দেওয়া হয়।
নতুন সার্কুলার অনুযায়ী রিপোর্টের ফরম্যাট ও প্রভিশনের হার সফটওয়্যারে হালনাগাদ করা হয়।
আপনার প্রতিষ্ঠান। যেকোনো সময় পুরো ডেটা Excel-এ নামানো যায়।
NGO ও ক্ষুদ্রঋণের হিসাব নিয়ে আরও
আপনার ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য ডেমো দেখুন
ব্রাঞ্চ ও সদস্যসংখ্যা, ঋণ ও সঞ্চয় প্রোডাক্ট আর বর্তমান সফটওয়্যার জানান। আমরা ডেমো দেখাব ও লিখিত কোটেশন পাঠাব।
+880 1784-222255info@eomsbd.com · Dhaka, Bangladesh