ওয়েবসাইটের খরচ — বাংলাদেশ ২০২৬
বাংলাদেশে ওয়েবসাইটের দাম ৳৩,০০০ থেকে শুরু করে ৳১০,০০,০০০ পর্যন্ত হতে পারে। পার্থক্য হলো আপনি কী পাচ্ছেন তার মধ্যে। এখানে বাস্তব দাম ও তুলনা দেওয়া হলো।
সিঙ্গেল ল্যান্ডিং পেজ — ৳৩,০০০–৳১০,০০০
একটি পেজ, ফোন নম্বর, গুগল ম্যাপ। রেস্টুরেন্ট, সেলুন, ছোট দোকানের জন্য।
ব্যবসায়িক ওয়েবসাইট (৫–১০ পেজ) — ৳১৫,০০০–৳৪০,০০০
হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। কাস্টম ডিজাইন, মোবাইল রেসপন্সিভ, বেসিক SEO।
ইকমার্স ওয়েবসাইট — ৳৩৫,০০০–৳২,০০,০০০
পণ্য বিক্রির সাইট। দাম নির্ভর করে ফিচারের উপর।
কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন — ৳১,০০,০০০+
CRM, ERP, বুকিং সিস্টেম, মার্কেটপ্লেস। লারাভেল বা রিঅ্যাক্ট দিয়ে বানানো।
সস্তা ওয়েবসাইটের বিপদ
৳৫,০০০–এর ওয়েবসাইট প্রায়ই চুরি করা থিম, কোনো নিরাপত্তা নেই। পরে ঠিক করতে ২ গুণ খরচ হয়। প্রথমবারই ভালো বিনিয়োগ করুন।

