Loading

Close

E-commerce খরচ ও তুলনা

Custom Laravel e-commerce: খরচ, সময় ও কখন যুক্তিসঙ্গত

EOMS Editorial Team আপডেট: 06 Oct 2026 7 মিনিট পড়া

সংক্ষেপে উত্তর

Custom Laravel e-commerce-এর খরচ নির্ভর করে requirement-এর জটিলতা, design, module (order, stock, courier, payment, report), integration, testing এবং launch-এর পরের maintenance-এর উপর। তৈরি base-এর উপর customization শূন্য থেকে বানানোর চেয়ে কম সময় ও খরচে হয়। অনেক order, বিশেষ process বা multi-channel stock থাকলে custom যুক্তিসঙ্গত; নতুন বা সাধারণ shop-এর জন্য WooCommerce বা Shopify প্রায়ই যথেষ্ট।
এই লেখায় যা আছে (14)
  1. Custom Laravel e-commerce বলতে কী বোঝায়
  2. খরচ কোথায় কোথায় যায়
  3. Requirement ও planning
  4. Design (UI/UX)
  5. Development module
  6. Integration
  7. Testing, server ও launch
  8. Launch-এর পর maintenance
  9. সময় কীসের উপর নির্ভর করে
  10. Quote-এ কী কী লেখা থাকা উচিত
  11. কখন custom Laravel যুক্তিসঙ্গত — আর কখন নয়
  12. Custom project শুরু করার ধাপ
  13. সাধারণ ভুলগুলো
  14. এরপর কী করবেন

আপনার ব্যবসা হয়তো এমন জায়গায় পৌঁছেছে যেখানে ready theme বা plugin দিয়ে আর কাজ চলছে না — order panel-এ দরকারি জিনিস নেই, plugin-এর সংঘর্ষে site ভাঙে, বা আপনার কাজের ধরন কোনো software-এর সঙ্গে মেলে না। তখন কেউ পরামর্শ দেয় "Laravel দিয়ে custom বানিয়ে নিন"।

কিন্তু custom মানেই বেশি খরচ, বেশি সময় এবং developer-এর উপর নির্ভরতা। এই লেখায় দেখবেন custom Laravel e-commerce-এর খরচ কোথায় কোথায় যায়, সময় কীসে বাড়ে-কমে, আর কখন এটা সত্যিই যুক্তিসঙ্গত — এবং কখন নয়।

Custom Laravel e-commerce বলতে কী বোঝায়

Laravel একটি PHP framework — ready online shop নয়। এটা দিয়ে developer আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী website ও admin panel তৈরি করেন। WooCommerce বা Shopify-তে যেখানে আগে থেকে তৈরি কাঠামোর মধ্যে কাজ করতে হয়, Laravel-এ কাঠামোটাই আপনার প্রয়োজনে বানানো হয়।

বাস্তবে "custom" দুই রকম হতে পারে:

  • সম্পূর্ণ শূন্য থেকে: প্রতিটি module নতুন করে লেখা। সবচেয়ে নমনীয়, কিন্তু সবচেয়ে বেশি সময় ও খরচ।
  • তৈরি base + customization: অনেক agency-র কাছে পরীক্ষিত e-commerce base থাকে (product, cart, order, courier, payment)। তার উপর আপনার দরকারি অংশ বানানো হয়। এতে খরচ ও ঝুঁকি দুটোই কমে।

Quote নেওয়ার সময় জিজ্ঞেস করুন কোনটা হচ্ছে। দুটোর দাম ও সময় একেবারে আলাদা।

খরচ কোথায় কোথায় যায়

Requirement ও planning

আপনার order কীভাবে আসে, কে confirm করে, কীভাবে courier-এ যায়, return হলে কী হয় — এসব বোঝা ও লিখে ফেলা custom project-এর প্রথম কাজ। এই ধাপ যত পরিষ্কার হয়, পরে তত কম অপ্রত্যাশিত খরচ আসে।

Design (UI/UX)

Customer-এর দিকের website এবং আপনার staff-এর admin panel — দুটোরই design লাগে। Admin panel-কে অনেকে অবহেলা করেন, অথচ প্রতিদিন কয়েক ঘণ্টা staff ওখানেই কাজ করে।

Development module

  • Product, category, variant ও stock
  • Cart, checkout, COD ও অনলাইন payment
  • Order management: status, confirmation, note, invoice, return
  • Courier integration ও tracking
  • Staff role ও permission
  • Report ও export
  • বিশেষ logic: B2B price, dealer, pre-order, subscription ইত্যাদি

প্রতিটি module-এর জটিলতা যত বেশি, খরচ তত বেশি। সাধারণ cart-checkout তুলনামূলক সহজ; কিন্তু "একই product website, Facebook ও দোকানে বিক্রি হবে এবং stock একসাথে কমবে" — এমন নিয়ম অনেক বেশি কাজ দাবি করে।

Integration

bKash, Nagad বা SSLCommerz-এর মতো gateway, Pathao/Steadfast/RedX-এর মতো courier API, SMS gateway, Meta Conversion API — প্রতিটির documentation, sandbox testing ও live যাচাই আলাদা সময় নেয়। বাইরের service তাদের API বদলালে পরে আপডেটও লাগে।

Testing, server ও launch

Mobile-এ checkout, ধীর internet-এ page load, একসাথে অনেক order — এসব পরীক্ষা করা custom project-এ বাধ্যতামূলক। এছাড়া server setup, backup, SSL এবং পুরোনো site থেকে product ও customer data স্থানান্তরও খরচের অংশ।

Launch-এর পর maintenance

Custom software-এর একটা বাস্তবতা: যে এটা বানিয়েছে, তার সাহায্য পরেও লাগবে। Laravel ও PHP-র version update, security patch, bug fix এবং নতুন feature — এগুলোর জন্য মাসিক বা বার্ষিক maintenance বাজেট রাখুন।

সময় কীসের উপর নির্ভর করে

কোনো নির্ভরযোগ্য developer না দেখে নির্দিষ্ট দিনের প্রতিশ্রুতি দেন না। সাধারণ ধারণা হিসেবে, তৈরি base-এর উপর সীমিত customization কয়েক সপ্তাহে হতে পারে, আর শূন্য থেকে জটিল system কয়েক মাস লাগতে পারে। সময় বাড়ে যখন:

  • Requirement মাঝপথে বারবার বদলায়
  • Product data, ছবি বা content সময়মতো দেওয়া হয় না
  • Payment gateway-এর merchant account অনুমোদনে দেরি হয়
  • পুরোনো system থেকে অগোছালো data আনতে হয়

Quote-এ কী কী লেখা থাকা উচিত

Custom project-এর quote এক লাইনের অঙ্ক হলে পরে বিতর্ক প্রায় নিশ্চিত। একটি ভালো quote-এ সাধারণত থাকে:

  • Feature list: প্রতিটি module-এ ঠিক কী কী থাকবে — যেমন "order status পাঁচটি, confirmation note, invoice print" — শুধু "order management" নয়।
  • কী থাকবে না: যেমন mobile app, product upload বা ছবি edit quote-এর বাইরে কিনা।
  • Milestone ও payment: design অনুমোদন, প্রথম demo, testing, launch — কোন ধাপে কত শতাংশ।
  • Revision-এর সীমা: design-এ কয়বার পরিবর্তন করা যাবে, আর scope-এর বাইরে নতুন কাজের চার্জ কীভাবে হবে।
  • Launch-এর পর: কত দিনের ফ্রি bug fix, তারপর maintenance-এর শর্ত।
  • Ownership: source code, database ও server-এর মালিকানা কার।

এমন লিখিত quote থাকলে দুই agency-র প্রস্তাব তুলনা করাও সহজ হয়।

কখন custom Laravel যুক্তিসঙ্গত — আর কখন নয়

Custom যুক্তিসঙ্গত যখনCustom-এর দরকার নেই যখন
Order অনেক, আর manual কাজে প্রতিদিন ভুল ও সময় নষ্ট হচ্ছেসবে শুরু করছেন, দিনে অল্প কয়েকটা order
আপনার process বিশেষ ধরনের (B2B, dealer, multi-branch, pre-order)সাধারণ retail — product, cart, COD যথেষ্ট
Website, Facebook, দোকান — সব channel-এর order ও stock এক জায়গায় চাইএকটাই channel এবং stock কম
Plugin-এর উপর নির্ভরতায় site বারবার ভাঙছে বা ধীর হচ্ছেবর্তমান WooCommerce/Shopify ঠিকঠাক চলছে
দীর্ঘমেয়াদে system-এর মালিকানা ও নিয়ন্ত্রণ চানবাজেট সীমিত এবং ধারাবাহিক maintenance-এর টাকা নেই

একাধিক channel-এর order ও stock এক জায়গায় আনাই যদি মূল সমস্যা হয়, তবে পুরো website নতুন করে না বানিয়ে একটি order management system যোগ করাও একটি বিকল্প — দেখুন multi-channel order management। ডান কলামের সঙ্গে মিললে WooCommerce বা Shopify আপনার জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে। তুলনার জন্য পড়ুন WordPress (WooCommerce) না Laravel — সিদ্ধান্তের checklist।

Custom project শুরু করার ধাপ

  1. 1
    সমস্যা লিখুন, feature নয়: "stock মেলে না", "courier booking-এ দিনে ২ ঘণ্টা যায়" — এভাবে লিখলে developer সঠিক সমাধান প্রস্তাব করতে পারে।
  2. 2
    বর্তমান খরচ ও ক্ষতির হিসাব করুন: staff-এর সময়, ভুল order, হারানো বিক্রি — custom system-এর খরচ এর সঙ্গে তুলনা করুন।
  3. 3
    Phase ভাগ করুন: প্রথম phase-এ শুধু বিক্রি ও order-এর মূল পথ; report, loyalty ইত্যাদি পরের phase-এ।
  4. 4
    Base আছে কিনা জিজ্ঞেস করুন: Agency-র পরীক্ষিত e-commerce base থাকলে খরচ ও ঝুঁকি কমে।
  5. 5
    Portfolio ও চালু site দেখুন: তাদের বানানো site mobile-এ চালিয়ে দেখুন, সম্ভব হলে আগের client-এর সঙ্গে কথা বলুন।
  6. 6
    চুক্তিতে ownership, milestone ও maintenance লিখুন: source code-এর অধিকার, server access, কোন ধাপে কত payment, launch-এর পর support-এর শর্ত।
  7. 7
    Launch-এর আগে আসল order দিয়ে test করুন: COD, অনলাইন payment, courier booking ও return — পুরো পথ।

Custom system-এ কত order সামলাতে হবে তার ধারণা পেতে আপনার বিক্রির লক্ষ্য হিসাব করে নিন।

Free Tool E-commerce Sales Target Calculator মাসিক লাভের লক্ষ্য থেকে দৈনিক কত order আর কত visitor লাগবে, সেটা বের করুন।

সাধারণ ভুলগুলো

এরপর কী করবেন

প্রথমে খরচের সাধারণ factor-গুলো বুঝে নিন — e-commerce website-এর খরচ কীসের উপর নির্ভর করে। এরপর আপনার সমস্যার তালিকা নিয়ে developer-এর সঙ্গে কথা বলুন। Laravel ও WooCommerce-এর ইংরেজি তুলনা পড়তে চাইলে দেখুন WooCommerce vs Laravel for eCommerce in Bangladesh। EOMS custom e-commerce কীভাবে বানায় তা দেখতে পারেন custom e-commerce website development পাতায়; আপনার খরচ ও সময় নির্ভর করবে scope-এর উপর।

Checklist: Custom Laravel e-commerce: খরচ, সময় ও কখন যুক্তিসঙ্গত

সাধারণ প্রশ্ন (FAQ)

Custom Laravel e-commerce বানাতে কত দিন লাগে?
নির্দিষ্ট দিন বলা যায় না, কারণ সময় নির্ভর করে feature-এর সংখ্যা ও জটিলতা, content কত দ্রুত দেন এবং gateway অনুমোদনের উপর। তৈরি base-এর উপর সীমিত কাজ কয়েক সপ্তাহে হতে পারে, জটিল system কয়েক মাস নিতে পারে। Milestone সহ লিখিত সময়সূচি চেয়ে নিন।
Laravel website কি WordPress-এর চেয়ে দ্রুত ও নিরাপদ?
ভালোভাবে বানানো হলে Laravel site হালকা ও নিয়ন্ত্রিত হতে পারে, কারণ অপ্রয়োজনীয় plugin থাকে না। তবে গতি ও নিরাপত্তা framework-এর চেয়ে বেশি নির্ভর করে code-এর মান, hosting ও নিয়মিত update-এর উপর। খারাপভাবে বানানো যেকোনো site-ই ধীর ও ঝুঁকিপূর্ণ হতে পারে।
Custom website বানানোর পর developer বদলাতে পারব?
পারবেন, যদি source code, server access ও documentation আপনার কাছে থাকে। Laravel বহুল ব্যবহৃত framework, তাই অন্য Laravel developer কাজ বুঝে নিতে পারেন, যদিও নতুন কাউকে code বুঝতে কিছু সময় লাগে। চুক্তিতে ownership পরিষ্কার রাখাই মূল।
নতুন ব্যবসার জন্য কি custom Laravel দরকার?
সাধারণত না। নতুন ব্যবসার আগে দরকার বিক্রি যাচাই করা, আর সেটা WooCommerce, Shopify বা ready package দিয়েও করা যায়। Process জটিল হলে বা order বাড়লে তখন custom-এ যাওয়া বেশি যুক্তিসঙ্গত।
E
EOMS Editorial Team E-commerce Consultants, Dhaka

EOMS ২০০৯ সাল থেকে বাংলাদেশের ব্যবসার জন্য e-commerce website, ERP ও marketing system তৈরি করছে।