School Website CMS — নিজেই ওয়েবসাইট আপডেট করুন
CMS মানে Content Management System। এটি এমন একটি সিস্টেম যেখানে আপনি কোনো কোডিং জ্ঞান ছাড়াই আপনার স্কুলের ওয়েবসাইটের কন্টেন্ট আপডেট করতে পারবেন। নতুন নোটিশ দেওয়া, শিক্ষকের ছবি যোগ করা, ইভেন্টের তথ্য আপডেট করা — সব নিজেই করুন।
EOMSBD CMS-এ কী কী করা যায়?
- নোটিশ যোগ করুন — টাইটেল, বিবরণ ও PDF দিয়ে নতুন নোটিশ
- ছবি আপলোড করুন — গ্যালারিতে নতুন ছবি যোগ করুন
- শিক্ষকের তথ্য আপডেট করুন — নতুন শিক্ষক যোগ বা পুরনো তথ্য পরিবর্তন
- রেজাল্ট প্রকাশ করুন — Excel থেকে আপলোড করে রেজাল্ট দিন
- ইভেন্ট যোগ করুন — ক্যালেন্ডারে নতুন অনুষ্ঠানের তথ্য
- পেইজ কন্টেন্ট বদলান — About, Contact পেইজের তথ্য আপডেট করুন
সহজ ও বাংলা ইন্টারফেস
আমাদের অ্যাডমিন প্যানেল বাংলায় তৈরি। স্কুলের যেকোনো শিক্ষক বা অফিস স্টাফ সহজেই ব্যবহার করতে পারবেন। কম্পিউটারে ইমেইল পাঠাতে পারলেই এই সিস্টেম ব্যবহার করা যাবে।
ফ্রি ট্রেনিং দেওয়া হয়
ওয়েবসাইট হ্যান্ডওভার করার সময় আমরা আপনার স্টাফকে বিনামূল্যে ট্রেনিং দিই। ভিডিও টিউটোরিয়ালও পাওয়া যায়। আজই যোগাযোগ করুন।
